তুমি এলে - কৃষ্ণা সেন | Tumi Ele

 তুমি এলে //

✍️  কৃষ্ণা সেন 


গভীর রাতে তুমি 

এলে 

অঝোর ধারায় বৃষ্টি নিয়ে 

আমি তখন জানলা পাশে 

জানিনা কেন কোন আশে?

নামলো বৃষ্টি অঝোর ধারায় 

ভিজছে মন 

দিশাহারায়

অন্ধকারের বুকটি 

চিরে 

বিদ্যুৎ লতা খেলে যায়।


মুহুরমুহু পরছে 

বাজ

ভিজছে বনস্পতির 

দল 

ভিজছে কত তরুলতা 

আমি কেবল সাথীহারা 

অঝোর ধারায় ঝরছে বারি

একা আমি থাকতে 

নারি।


উদাসী মন অভিমানে 

তোমায় খোঁজে 

আশেপাশে 

প্রবল হাওয়া 

দাপিয়ে বেড়ায় 

প্রকৃতির এই খামখেয়ালে। 


হঠাৎ দেখি লাগলো প্রাণে তোমার পরশ 

বৃষ্টি ছাটে জানলা পাশে 

মন উদাসী 

হওয়ার সাথে 

আমিও তখন দিশাহারা 

অঝোর ধারে ঝরছে তখন বারিধারা। 


আমার ছবি --- সুকুমার সেন