মন কেমন এর কথা | কলমে - আরতি সরকার | Mon Kemon

 মন কেমন এর কথা ....

    কলমে ... আরতি সরকার 

       মাঝে মাঝে মন বড়ো উতলা হয়ে পড়ে, নানা কথা মনের মধ্যে তোলপাড় শুরু করে! তখন যদি কাউকে বলা যায় হয়তো মন কিছুটা স্বস্তি পায় .... কিন্তু হায়রে -

 আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,

    শুধাই লো না কেহ ....

না এমন কি সত্যিই কেউ আছে, যাকে তুমি তোমার মনের কথা বলে শান্তি পাবে!

আমি দেখেছি, তুমি যখন ই

কিছু বলতে চাই বে, সঙ্গে সঙ্গে তেমনি কিছু ঘটনা র 

ধারাবাহিক উপন্যাস শুরু করে দেবে!

যে তোমাকে তার মনের কথা,সুখ বা দুঃখের কথা শেয়ার করতে চাই ছে,সে তোমাকে আপন মনে করে বলে ই তো, তোমাকে বিশ্বাস করে বলতে চাই ছে!

আমাদের অন্যের কথা শুনতে অভ্যাস করা উচিত।

সব সময় বলে ই যাবো, না 

অন্যের কথা শুনতে হয়।

অন্য দিকে দুঃখ কষ্ট জমতে জমতে বুকের উপর পাথর হয়ে চেপে বসে,তা হালকা করতে কাছের মানুষের কাছে 

প্রকাশ করতে হয়!

   আমরা দিনে দিনে অধৈর্য হয়ে পড়ছি, সহনশীলতা হারিয়ে ফেলছি!

ভীষণ স্বার্থ পর হয়ে যাচ্ছি!

   মাঝে মাঝে আনমনে ভাবতে থাকি, কিছু কথা,

কিছু ভাবনা শুধু নিজের মনের গহীনে জমা রাখতে হয়!

যা তোমার একান্ত গোপন কথা, তাকে অনুভব করতে হয়, প্রকাশ করতে হয় না!

কারণ আমি দেখেছি আজ তুমি যাকে আপন ভেবে মনের সব কথা উজাড় করে দিয়েছো, একদিন সেই সুযোগ পেয়ে তোমাকে কষ্ট দিতে ছাড়বে না!

তাই কিছু কথা নিজের থাক,

উদাসী মন নিয়ে যখন তুমি 

একা একা বসে থাকবে,

তখন মনে মনে হয়তো একটু শান্তির নিশ্বাস নিতে পারবে,

আর নিজের ই অজান্তে

দু চোখ বেয়ে আনন্দাশ্রু বেয়ে যাবে!!