বস্তা - জয় গোস্বামী | Basta by Joy Goswami


পৃথিবীকে পিঠে নিয়ে এই মাঠ পেরিয়ে চললাম 

পিঠের বস্তার মধ্যে রয়েছে অনেক কিছু -অনেক বাচ্চার কান্না, মায়ের বকুনি -

গৃহস্থের বাড়ি ঢোকা তস্করের 

পা পিছলে পড়ার শব্দ -

রয়েছে গোয়ানি 

মৃত্যু পথযাত্রী টির অস্ফুট গলায় বলা 

'মারিস না আমায় '

এই মাঠ পেরিয়ে চলেছি 

পিঠের পুটুলি থেকে চলার রাস্তায় 

টুপ টাপ রক্ত পড়ছে -

রক্ত পড়ছে পায়ের পিছনে ,

পাজামায় 

বিরাট বস্তার মধ্যে কেবল ই খড়মড় হচ্ছে।হাড় গুড়ো আবার না জ্যান্ত হয়ে যায়!