নতুন পৃথিবীর অপেক্ষায় - সঙ্গীতা কর | Notun Prithibir Apekkhai by Sangita Kar



"নতুন পৃথিবীর অপেক্ষায়"

সঙ্গীতা কর 

প্রতি নিয়ত ধ্বংস মুখে পরে বর্তমান সভ্যতা 
স্তুপী কৃত আবর্জনার মধ্যে ওঠে হাহাকার,কার ও নেই অন্ন, বস্ত্র কারো বা একটু মাথার ছাদ মৃদঙ্গ, মিলনের সুর তুলো না তোমার বাধ্য যন্ত্রে ইমন নয়, বসন্ত নয় শুধু বেহাগের সুর বাজুক মনে।
এসো সপ্ন পরিক্রমায় আবর্তন করি বিশ্বচরাচর‌ , নীলনদের সীমানা ধরে হেঁটে চলি তপ্ত মরু সাহারায়, তুর্কি সেনার আক্রমনে যদি ক্ষত বিক্ষত হয় হৃদয়, রক্ত সমুদ্র মাঝে 
আহ্বান কোরো মহামারী,
প্রলয় তারপর,তারপর,তারপর ........ একদিন আবার সৃষ্টি হবে নতুন পৃথিবী, নিশ্চিহ্ন হবে যন্ত্রণা,মিটে যাবে হাহাকার 
দূষিত আকাশের বুক চিরে উঠবে রূপালী চাঁদ। মানবিক 
প্রেমের নেশাতুর মিলন পরিণতিতে নয়, আমাদের প্রেম বাঁচুক নব্য পৃথিবী সৃষ্টি র
অপেক্ষায়।।