দুঃখ যদি না পাবে তো - কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর | Dukkho Jodi Na Pabe to by Rabindranath Tagore

দুঃখ যদি না পাবে তো - কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর  | Dukkho  Jodi Na Pabe to by Rabindranath Tagore


"দুঃখ যদি না পাবে তো"...
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে।
জ্বলতে দে তোর আগুন টারে 
ভয় কিছুনা করিস তারে 
ছাই হয়ে সে নিভবে যখন 
জ্বলবে না আর কভু তবে 
এড়িয়ে তারে পালাস না রে 
ধরা দিতে হোসনি কাতর 
দীর্ঘ পথে ছুটে কেবল 
দীর্ঘ করিস দুঃখ টা তোর 
মরতে মরতে মরন টারে 
শেষ করে দে একেবারে 
তারপর সেই জীবন রবে 
এসে   আপন আসল আপনি রবে।


কবি এখানে বলতে চাইছেন    
যে জিনিস আমাদের নেই সে টা আমরা শেষ কেমন করে করতে পারি। আমাদের জীবনের দুঃখ কষ্ট যা কিছু 
আসে, তাকে এড়িয়ে গেলে চলবে না, আগে তাকে আপন করে নিতে হবে,তার পর 
তাকে একেবারে শেষ করে দিতে হবে ....তার থেকে ভয় পেলে চলবে না। আগে তাকে স্বীকার করে নিতে হবে, তারপর তাকে বিনাস করতে হবে।