জ্যোৎস্না ফুল
কলমের কৃষ্ণা সেন।
আমি দেখিনি অলিভ পাতা
দেখিনি তার্পিন তলে
খরগোশ ছানার খেলা।
বিপরীত গোলার্ধ
কে আমি ছুঁয়ে আসিনি
তবুও প্রতি রাতে
ওরা আমায়
ছুঁয়ে ছুঁয়ে যায়।
আমি অনুভব করিনি
উত্তর মেরুর
ভয়ংকর শীত।
চাক্ষুষ করিনি অরোরা।
আমি অনুভব করিনি
নিজের হৃদয়।
জানতে চাইনি সে
কি চায়।
তবু গভীর থেকে
গভীরতর ভালোবাসায় বারবার হারিয়ে যাই
আমি।
ম্যাপেল, বার্চ, ওক
ওরা এসে রক্তিম
চুমু খায় আমার কপালে।
ওপারের অস্তমিত সূর্য,
বিজয়া দশমীর
সিঁদুর খেলে।
আমি গভীরভাবে
উপভোগ করি।
আমি দেখিনি মরুভূমি ,দেখিনি বেদুইন,
দেখিনি আকাশ ছোঁয়া পিরামিড
অথচ শুনেছি
তার পাথরে পাথরে
গুমড়ে ওঠা কান্না।
আমি দেখিনি নীলনদ
শুধু দেখেছি নীল
আকাশের ছায়া।
দেখিনি প্রশান্ত মহাসাগর অথবা অতলান্তিক।
তবু ও দুরন্ত ঢেউয়ের
শব্দ কানে আসে।
ওরা এক অদ্ভুত মায়ার আবেশে আমায় জড়িয়ে রাখে।
আমি দেখি আঙ্গুর লতার ফাঁকে পূর্ণিমার চাঁদ।
বড় ভালো লাগে।
আমার নিঝুম বিছানা
পরে থোকা থোকা
জোৎস্না ফুল খেলা
করে যায়।
রাতের শেষ প্রহরে
শুকতারা বলে যায়,
"আমায় দেখনি তুমি?"
আমি কিন্তু তোমাকে
বেসেছি ভালো।
তাই প্রতি ভোরে জানলা দিয়ে দেখি
ঘুমন্ত তোমার মুখ।

Social Plugin