বিনিদ্র - কৃষ্ণা সেন | Binidro

 বিনিদ্র


শহরের চোখে ঘুম নেই । ঘুম চুরি গেছে অতৃপ্তির চোরাস্রোতে।

শত সহস্র চোখের তারা রাতের অন্ধকারে নির্বাক। 

ভাষাহীন অনুভূতিহীন। 

বিনিদ্র রজনী শুধু প্রতীক্ষায়। 

কত ব্যথা, বেদনা, অতৃপ্তি। 

মেলে না চাওয়া-পাওয়ার হিসেব।

ছোট ছোট সুখের মুহূর্ত গুলো কখন যেন দুঃখের চাদরে চাপা পড়ে যায়। 


নেই ঘুম। 

রাত জাগা পাখি উড়ে যায় ডেকে। কত সহস্র চোখের জল কত সহস্র কারনে ঝরে তার খবর কেউ জানে না। 

 দুমড়ে মুচকে ওঠা ব্যথায় চোখের তারা দুটো জ্বালা করে।


অজানা প্রতীক্ষায় রাত কেটে ভোর হয়। 

আবার সন্ধ্যা ঘনায় পাখির ডানায়।

 আবার নামে কালো রাত।


অতৃপ্তির অন্ধকারে দুচোখ বেয়ে জল ঝরে। 

বালিশ শুষে নেয়।

চিহ্নটুকু থাকলে কষ্টের বোঝা বাড়বে।


নিজেকে নিজে ফাঁকি দিতে দিতে নিজেরাই ফাঁকে পড়ে যাই। 

ইতিহাসের আড়ালে কত নতুন ইতিহাস রচনা হয়। 


তার হিসাব কে রাখে?

মূল্যহীন চোখের জল মাথা কুটে মরে

সংসারের কারাগারে। 


কৃষ্ণা সেন।