জীবন যুদ্ধ
কলমে -আরতি সরকার
জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটে যায়, মনে হয় সব শেষ হয়ে গেল। বাঁচার মত আর কিছু রইল না!
মনে হতে থাকে আমি বুঝি হেরে গেলাম! মনে হতে থাকে সব কিছু ছেড়ে চলে যাই কোথাও! আমার কেউ নেই,
যে আমার কথা চিন্তা করবে !
আমার কিছু হলে যার ব্যাথা লাগবে! আমি যে ভাবে চিন্তা করে ছিলাম,সব কিছু ভুল ছিলো!
অপমানিত হতে হয় মিথ্যে প্রমাণিত করতে চেষ্টা করা হয়! তখন মনে হয় আমি হেরে গেছি ....আমার সব শেষ হয়ে গেছে ... আমি কোথাও চলে যাই!
কেউ যদি নিজের স্বার্থে র জন্য অপমানিত করে তা সহ্য করা বড়ো কঠিন! এমন কোন সময় যদি আসে, আমরা, একেবারেই ভেঙ্গে পড়ি .... কিন্তু এ যুদ্ধ টা সম্পূর্ণ নিজের সাথে .... নিজের মনকে শক্ত করতে হবে !নিজেকে শান্ত রাখতে হবে, নিজের মনের সাথে যুদ্ধ করতে হবে হেরে গেলে চলবে না.... নতুন করে ভাবতে হবে!
খারাপ সময়ে র সাথে লড়তে হবে! ভালো মন্দ একে অপরের পাশে পাশে চলে!
তাই মনে মনে ভাবতে হবে হয়তো নতুন কিছু অপেক্ষা করছে, হতাশ হলে চলবে না!
মন কে শক্ত করে খারাপ সময় কে বিদায় দিতে হবে!
নিজের মনের অন্ধকার কে ঘুচিয়ে দিয়ে নতুন আশার আলো জাগাতে হবে!

Social Plugin