সেতু
পার্থ সারথী সেন
সবুজ পাতার বুকে ফুটে ওঠা
ভাটি ফুলের থোকায় নরম হাত রেখে, সেতু দি বলে ছিল,
এদের নাম বন জুঁই।
কি অপার আনন্দে মাথা দুলিয়ে ছিল জংলা গাছ গুলো!আর সৌরভ বিলিয়ে ছিল দিন ভর।
সেই দিন থেকে ভাটি ফুল আমার কাছে বন জুঁই।
বদলী চাকরি জিবি বাবা র সাথে ঘুরে ঘুরে বাসা বেঁধেছি
কতো বার। আত্মীয় পরিজন রা বলতো 'তোদের পায়ের তলায় সর্ষে।
হারি কেনের হলুদ আলোয় পড়তে বসার এক বৈশাখী সন্ধ্যায় বাবা আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলে ছিলেন 'বীরভূম থেকে বিলাসপুর, দেরাদুন থেকে দূররাজ পুর -এই যে ঘুরে ঘুরে জীবন যাপন,এ হলো মাটির সাথে মাটির সেতু নির্মাণ।


Social Plugin