"আমার কবিতা"
সুজিত অধিকারী
আমার কবিতা খুঁজে চলে সেই উষ্ণতা।
আমার কবিতা খুঁজে উৎপীড়িত
কৃষকের কান্না।
আমার কবিতা খুঁজে সর্বহারার আর্তনাদ।
আমার কবিতা গর্জে উঠার প্রতিবাদ।
আমার কবিতা পতাকা তুলে ,মিছিলের
স্লোগান...।
আমার কবিতা তুফান আনে ,শ্রমিকের
জয়গান.....।
আমার কবিতা সৃষ্টি খোঁজে,মুক্তির
নিশানা..।
আমার কবিতা শীতের চাদর, সংগ্রামের
হাতিয়ার....।
আমার কবিতা আগ্নেয়গিরির তরল সুধা।
আমার কবিতা অগ্ন্যুৎপাতের জ্বলন্ত লাভা।
আমার কবিতা ধর্ষিতা মায়ের হারিয়ে যাওয়া ভালোবাসা।
আমার কবিতা জ্বলন্ত অগ্নিপিন্ড ,শান্তির ছায়া।
আমার কবিতা মহাবিদ্রোহের কাস্তে
হাতুড়ি তারা.....।
আমার কবিতা ভিসুভিয়াস বুঝে না কোন ইশারা।
আমার কবিতা গরীব কৃষকের নাঙল জোয়াল ।
আমার কবিতা শান্তি আনে, অত্যাচারীর করে না খেয়াল.....।
আমার কবিতা মুখোশ ধারীর খড়্গ নিশান..…...।
আমার কবিতা সাম্রাজ্য বাদের অগ্নিবান।
আমার কবিতা পাহাড় চুড়ার তেরঙা
পতাকা।
আমার কবিতা সাম্যবাদ, সমাজতন্ত্রের নির্ভীক চেতনা....।
আমার কবিতা বজ্র কঠিন দুর্বৃত্তের পলায়ন....।
আমার কবিতা শান্তির প্রতীক সঠিক
মূল্যায়ন।
আমার কবিতা শোষণ আর মৃত্যু যন্ত্রণার মুক্তি।
আমার কবিতা ছন্নছাড়া, প্রলেতারিয়েতের শক্তি।


Social Plugin