আমার বিশ্বাস কলমে ... আরতি সরকার | Amar Biswas



জীবনে র কিছু কথা আছে, কিছু ঘটনা আছে, কিছু স্মৃতি আছে,যা কাউকে বলা যায়না! চিরদিন থেকে যায় মনের গভীরে। কাউকে বলে হয়তো নিজের মন টা 

হালকা করা যেতো কিন্তু আমার মনে হয় কিছু কথা 

কেবলমাত্র নিজের কাছে ই

থাকা নিরাপদ .... নিজের মনের একান্ত গোপন কথা 

বলা মানে নিজের দূর্বলতা 

অন্যের কাছে প্রকাশ করা ....

আর মানুষকে এতো টা বিশ্বাস করা যায় কিনা তা 

জানিনা যদি সে তোমার বিশ্বাসের মূল্য না দেয়, তাহলে আরো অনেক বেশি কষ্ট বুকের মধ্যে জমে যায়।

তাই কিছু কথা সম্পূর্ণ নিজের 

মনের গহীনে জমা রাখতে হয়,

হয়তো তা মাঝে মাঝে আমাদের উদাস করে দেয়, আবার কখনো স্মৃতির পাতায় তা খুশির বন্যা বইয়ে দেয়! আমরা ভীষণ একা।

   এই একাকিত্ব কে আমাদের নিজেদের বহন করতে হয় .... 

   নিজেকে ভালো রাখতে হয় 

  কেউ তোমার জন্য চিন্তা করবে না ... তোমাকে ই খুঁজে নিতে হবে তোমার ভালো থাকার উপায়।

 প্রতি নিয়ত প্রেম, বিশ্বাস, সম্পর্ক, ভালোবাসা র মৃত্যু যে ঘটছে,তা কেবল বিষাদের,

    তখন ই আমরা একা হয়ে যাই, আমাদের একাকিত্ব ঘিরে থাকে,

  বিষাদের ছায়া আমাদের মন কে আচ্ছন্ন করে,

  আমাদের ভালো থাকতে হবে, কারো উপর নির্ভর করে নয়, নিজেকে ভালো রাখতে হবে,এই বিশ্বাস নিয়ে জীবনের পথ চলতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত!!