ও মেয়ে তুমি জিতে গেছো - কলমে আমি আরতি সরকার | O meye



     ‌       আমাদের কন্যা তুমি,

তোমার মৃত্যু তে কোটি 

কোটি কন্যা রাত জাগরনের নিশান উড়িয়ে দিয়ে ঘোষণা করছে -ছিনিয়ে নিতে হবে নিজের অধিকার, নিজের সম্মান, পরিশুদ্ধ করতে হবে 

পাপে নিমজ্জিত সমাজকে।

সকলের অন্তরের ক্রোধ অশুভ শক্তির বিনাশ করবে।

তুমি তিলোত্তমা, তোমার মৃত্যু নাড়িয়ে সমস্ত সিস্টেম কে।

দাউ দাউ করে জ্বলছে আগুন!

চারি দিকে,সহরে গ্রামে,

দেশে বিদেশে,"আমরা বিচার চাই"

জেগে উঠেছে সমস্ত দেশের 

মানুষ ....সবায়ের একটি কথা, উচ্চ স্বরে ধ্বনিত হচ্ছে,

I want justice -

  তুমি তিলোত্তমা,

সার্থক তুমি, এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে -

এর আগে যা কখনও শোনা যায় নি .... সমস্ত মানুষ,

আজকে তোমার মৃত্যু যন্ত্রণা কে অনুভব করতে পারছে।

তুমি আমাদের সবায়ের হৃদয়ে আছো ....

তুমি জিতে গেছো ... তুমি যা চেয়েছি ছিলে,তা তোমার মৃত্যু সার্থক করছে।

   সত্য প্রকাশ করার সাহস যুগিয়েছে তোমার মৃত্যু!

তুমি অমর হয়ে থাকবে।

তোমাকে কেউ হারাতে পারে নি। তোমার জিত হয়েছে।

   তুমি কি দেখতে পাচ্ছ কি,

দেখো কতো কতো মানুষ 

আন্দোলন করছে,

   তোমার স্বপ্ন সার্থক হবে ই .... তুমি ভালো থেকো।

যেখানেই আছো ভালো থেকো!!