"জীবন স্রোত"
আরতি সরকার
আমরা প্রতিনিয়ত ভেসে চলেছি, জীবন স্রোতে -,এ স্রোত সহজ নয় - আঘাতে আঘাতে আমাদের চলার পথ বড়ো পিচ্ছিল করে তোলে - আর সেই এই ভাবে চলতে চলতে আমরা শিখে যাই,তার যোগ্য করে তুলতে -তাও খুব সহজ নয়! আমরা ধিরে ধিরে শিখে যাই ভালো থাকতে, নিজেকে ভালোবাসতে!
আসলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের ই-
যা কিছু নিষ্ঠুর,যা কিছু কষ্ট দেয় যা আঘাত করে সেই প্রতি নিয়ত শিখিয়ে চলে জীবনের পাঠ!
আমাদের সহজ হতে শেখায়,
নম্র হতে শেখায়,একা পথ চলতে শেখায়!
সারা দিনের ক্লান্ত অবসন্ন মন নিয়ে যখন অন্ধকার এর দিকে তাকাই, অজস্র
জ্যোতিষ কণা চোখের সামনে ভেসে ওঠে - তখন মনে মনে ভাবি, জীবন এ শুধু তো অন্ধকার নয়, সেই অন্ধ কারের মাঝে লুকিয়ে আছে
আলো,যার সৌন্দর্য অস্বীকার করা যায় না - তবে কেন শুধু
কেন অন্ধকার নিয়ে বেঁচে থাকা,এই অনন্ত আলোর সমুদ্রে কি ডুব দিতে পারি না!
অন্ধকার এর পরে আলো! সকালের নতুন সূর্যের আলোয় মনে হলো জীবন
বড়ো সুন্দর - সমস্ত চাওয়া পাওয়ার উর্দ্ধে - সমস্ত গ্লানি মুছে গিয়ে ভরে গেছে অসীম পরিপূর্ণতায়! আমি ঋদ্ধ হলাম - সময় বড়ো অল্প -
নিজেকে আলোয় উদ্ভাসিত করে দিতে হবে --না আর দেরি
নয়!


Social Plugin