বাস্তবের সাথে কোন মিল নেই
সম্পূর্ণ কল্পনা করে লেখা......।।
বিপদ
সুজিত অধিকারী
ত্রিলোক আজ মহাসঙ্কটে, বিশ্ব মৃতপ্রায়
বাড়ছে ক্রোধের আগুন ,ষড়যন্ত্র ঘূর্ণ্যমান।
গোপন লড়াই খাদ্য আর খাদকের।
ভয়ংকর বিপদ ধ্বংসের মুখে জগত,
ভবিষ্যৎ অন্ধকার পুঞ্জিভূত বিষে।
ধ্বংসের মুখে পৃথিবী দাবাগ্নিশিখায়।
মোহগ্রস্ত দেশ,কোন সতর্ক নাই উদবিগ্ন
জাতি,পরিত্রাণ নেই জাতের।আবির্ভাব
ছদ্মবেশীর দুরন্ত মিছিলে।
অদৃশ্য সংকেতে হত্যালীলার তাণ্ডব
দীর্ঘশ্বাস নিষ্ঠুর পরিহাসে,পিশাচের
রক্ত পিপাসা জলন্ত চিতার আগুনে।
অসহ্য দু:স্বপ্ন সীমাহীন অত্যাচারে,
নীল রাতের নীল নেশায় মত্ত
ব্যাভিচারে।জেগে উঠে পাশবিক বল
বিধ্বংসী অনলে।
টলমল সীমান্ত গোপন পাশা খেলায়
রক্তের স্রোতে ভেষে যায় সাম্রাজ্যবাদ।
চুড়ান্ত পরাজয়" বিবেকের" বিশৃঙ্খলা
সীমান্ত উপত্যকায়.......
ভোরের আধো আধো আলোয় ঘুরে
বেড়ায় মৃত সৈনিকের "মা"...।
অট্টহাসির
ছায়া মহাশূন্যের পথে।
মূল্যহীন রোদন শাষকের দৃষ্টিতে
চেতনার রঙ মিশেগেছে আগ্রাসনের
বাতাসে,নিষ্ঠুর থাবা পশ্চিমী আকাশে।
উত্তাল সীমান্ত আক্রান্ত জননী,
কুরুক্ষেত্র আসন্ন প্রস্তুত আত্মক্ষয়ী
আগুন। রক্ত চায় রক্তচোষা বাদুড়।
যুদ্ধ চায় যুদ্ধবাজ,ঝড় তোলে দিগন্ত
জুড়ে, বিষ ঢালে উদ্দীপ্ত উল্লাসে।
যুদ্ধ চায় যুদ্ধবাজ উলঙ্গ উচ্ছ্বাসে।


Social Plugin