"আমার মা"
আরতি সরকার
আজ মাতৃ দিবস। কিন্তু কয়েক দিন ধরেই তোমার কথা ভীষণ ভাবে মনে পড়ছে! আমি খুব কষ্টের মধ্যে আছি মা গো!সব সময় একটা ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। মৃত্যু ভয়! মনে হচ্ছে আমাকে কেউ মেরে ফেলবে! আমার মনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তোমরা আমাকে মিষ্টি মেয়ে বলে ডাকতে,আর আজ আমি বড়ো অবহেলিত!
সহ্য করতে বড়ো কষ্ট হচ্ছে!
বড়ো একা লাগছে মা গো! সারা দিন চোখ ফেটে জল আসছে!
কয়েক দিন আগে বাড়িতে একটা অঘটন ঘটে গেছে!
আমার মৃত্যু অনিবার্য ছিল।
কিন্তু আমি বেঁচে গেছি!
কিন্তু আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছি না!
মৃত্যু ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। রাতে ঘুমাতে পারছি না। একটু ঘুমিয়ে পড়লে, দুঃস্বপ্ন এর মধ্যে ঘুম ভেংগে যায়, ভয়ে বুক টা কেঁপে ওঠে।
ছোট বেলায় তোমাকে কতো কষ্ট দিয়েছি .... আমার রাগ হলে, লুকিয়ে যেতাম, তুমি কতো খুঁজতে, আমার নাম ধরে ডাকাডাকি করতে, আমি সাড়া দিতাম না, তুমি ক্লান্ত হয়ে যেতে,আর সন্ধ্যায় যখন খুব ক্ষিদে পেতো আমি তোমার কাছে ফিরে আসলাম।
তুমি নিজে র হাতে খাইয়ে দিতে,কোলে মাথা রেখে শুয়ে পড়তাম,আর তুমি মাথায় হাত বুলাতে বুলাতে আমাকে ঘুম পাড়িয়ে দিতে আর বলতে
"নিজে কষ্ট পেলি আর আমাকে ও কষ্ট দিলি তো"
মাগো তুমি কোথায় আছো,এসে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না, আমি যে একটুও ঘুমুতে পারছিনা! কোথায় আছো, কোথায় তোমাকে খুঁজে পাব
মাগো!!
(আমার মনের কষ্টগুলো,
আমি ঠিক কি ভাবে বোঝাবো, আমি জানি না ....
এ ঘটনা সত্য, আমার কোন কল্পনা নয়, ইদানিং আমার সাথে যা ঘটেছে,তার কিছু টার প্রকাশ মাত্র!)


Social Plugin