তোমার সঙ্গে দেখা হলে - সুনীল গঙ্গোপাধ্যায় | Tomar Songe Dakha Hole by Sunil Gangapadhyay

 



তোমার সঙ্গে দেখা হলে 
সুনীল গঙ্গোপাধ্যায়

 
তোমার সঙ্গে দেখা হলে জিঞ্জেস করতাম 
তুমি মানুষ কে ভালোবাসা না,অথচ দেশ কে ভালোবাসো কেন?
দেশ তোমার কি দেবে?
দেশ কি ঈশ্বরের মতো কিছু?
তোমার সঙ্গে দেখা হলে জিঞ্জেস করতাম 
গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্ম স্থানের মাটি, না কাঁটাতারের সীমানা?
বাস থেকে নামিয়ে তুমি যাদের হত্যা করলে 
তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিঞ্জেস করতাম 
তুমি কি করে জানলে, আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে?
এমন ভালোবাসা হীন দেশপ্রেমিক হয়!