একটি গাছের কাহিনী - আরতি সরকার | Ekti Gaccher Kahini by Arati Sarkar

 


একটি গাছের কাহিনী ....

কলমে, আরতি সরকার 


আমার বাগান, হাঁ আমি ই সবাই কে দেখার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছি।

ওরা আমার সব সময় কার সঙ্গি, আমার প্রাণ শক্তি।

আমি যখন ওদের সঙ্গে থাকি সব ক্লান্তি সব গ্লানি সব দুঃখ ভুলে গিয়ে ওদের সাথে নিজেকে মিলিয়ে দিয়ে ওদের মা হয়ে যাই। ওদের জল দিয়ে খাবার দিয়ে সুস্থ রাখার চেষ্টা করি। ওদের এক একটা পাতা কে নিজের হাতে পরিষ্কার করি। যখন কোনো গাছে কুঁড়ি আসে আমি সারা রাত অপেক্ষা করি, কখন সকাল হবে, কখন আমার গাছে ফুল ফুটবে!

আমার জীবন এর এক বিরাট 

অংশ জুড়ে রয়েছে ওরা!

কয়েক দিন আগে দেখলাম কদম ফুলের গাছ টা কেমন 

ঢুলে পড়েছে, আমি বলেছিলাম, একটা সাপোর্ট লাগবে ওই গাছ টির, কিন্তু কেউ শুনালো না আমার কথা .... সকালে দেখলাম কদম গাছ টি পড়ে আছে,এক জন পরাজিত যোদ্ধার মতো।

বুকের ভেতর টা কেমন মুঝড়ে উঠলো, নিজের অজান্তেই চোখ থেকে জল ঝরতে লাগলো। পারলাম না আমি, ওকে বাঁচাতে, নিজেকে অপরাধী মনে হতে লাগলো।

যে আমাদের ছায়া দেয় ফুল দেয় তাকে আমরা, মানুষ রা হত্যা করি, তারা আমাদের জীবন দেয় আর আমরা তাদের মৃত্যু দিই। আমি সারা রাত ঘুমোতে পারিনি একটা অপরাধ বোধ আর এক আশ্চর্য্য শোকে র অনুভূতি তে। এমন কতো কতো  গাছ আমরা কেটে ফেলি,এক একটি নিঃস্বার্থ যোদ্ধার মৃত্যু দিই, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। নতুন সভ্যতার নামে এক ভীষণ কলঙ্ক!