ভাঙ্গা ঘর - মধুবনী চ্যাটার্জী | Bhanga Ghor by Madhubani Chatterjee

 




ভাঙ্গা ঘর 

মধুবনী চ্যাটার্জী 

ভাঙ্গা ঘরের মধ্যিখানে দাঁড়িয়ে অবাক হয়ে চারপাশ টা দেখছিলাম। ভাবছিলাম ঠিক কি কি কুড়িয়ে নিতে হবে আমার এই ঘর থেকে। দেখলাম মেঝেতে ছড়িয়ে থাকা অজস্র শিকড় আমার পায়ের চলার এক অদ্ভুত সর্পিল অনুভূতি এনেছে।শিকড় গুলো ছেঁড়া। বেঁধে রাখা র ক্ষমতা ওদের নেই।

এদিক ওদিক পা রেখে গিয়ে দাঁড়ালাম বারান্দায় কাজটিতে। একটা বাটি এখনো ওখানে পাখিদের দানার অপেক্ষায়। ওকে দেখে বোঝা যায় যে এক সময়ের অজস্র পাখির নিত্যদিনের সঙ্গী হঠাৎ করে তার কাজ থেকে বরখাস্ত হয়ে বিষন্ন। নীরবে সেই নালিশ জানায়। ফিরে ঘরের দিকে এগিয়ে দেখি এক দিকে এক রাশ আদর বডড অনাদরে পড়ে আছে। কাছে বসে হাত বুলাতে গিয়ে বুঝলাম তা জমে বরফ হয়ে গেছে। অনন্ত কালের অভিশাপ শুষে নিয়েছে তার হাড় পাঁজরে।
শিউরে উঠে সরে দাঁড়ালাম।এক পা এক পা পিছিয়ে যেতে কিসে যেন ধাক্কা খেলাম।
একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ এ চমকে উঠে ঘুরে দেখি স্মৃতি র দল দলা পাকানো কাগজের মতো। এখনো নিঃশ্বাস পড়ছে ......। আলতো ভাবে তুলে আমার ঝোলায় রাখলাম।।এই অদ্ভুত বিবর্ণতায় তাদের ফুরিয়ে যেতে দিতে কষ্ট হবে ... কিন্তু তুলে নিয়ে আলোয় বের করবার সাহস হয় না।কি জানি কি চোখে ধরা দেয়। আরো কতো কি ছড়িয়ে ঘর ময়। জানালায় ভাঙ্গা টব।গাছ গুলো উপড়ে তোলা।, মৌটুসী র ভাঙ্গা বাসা। অজস্র সাদা কালো গল্প ছড়িয়ে আছে। ঘরের অন্ধকার বুকে সন্ধ্যা নামলো। আমি এক মুঠো অতীত কিছু ভেঙে যাওয়া স্বপ্ন কিছু ফুরিয়ে আসা রুপকথা ঝাঁপিতে বেঁধে নিলাম। ভাবছিলাম ঘর কাকে বলে ....যেখানে সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বলে শাখ বাজে কারো ঘরে ফেরার অপেক্ষা কান্না হাসি আদর ....এরাই ঘর তৈরী করে।ওই ভাঙ্গা ঘরে আমায় ফিরতে হবে, এবার রোজ প্রদীপ জ্বেলে দেবো।
আমার সুখ দুঃখের সাক্ষী আমার নিজের হাতে গড়া ভালোবাসা ফেলে রেখে দিতে পারি না, না কখনো ই পারবোনা।তার গায়ে লেগে থাকা সমস্ত মালিন্য মুছে তার 
হৃদপিণ্ডে ভরিয়ে দেবো আলোর মন্ত্র।আলোয় আলোয় ভরে রাখবো, আমার জীবনের শেষ দিন পর্যন্ত!!