সম্পর্ক
কলমে -আরতি সরকার
আজ কাল সম্পর্ক নিলাম হয়ে গেছে! সম্পর্ক বিকিয়ে গেছে! যেমন তেমন দামে কারণ এখন মানুষ আর সম্পর্ক কে টিকিয়ে রাখতে চায় না! বিশেষ করে যে সম্পর্ক যত গভীর সেখানে বেশি চিড় ধরেছে!
মানুষ নিজেকে নিয়ে এতো বেশি ব্যাস্ত হয়ে পড়েছে, কারো কথা ভাবার সময় কোথায়!
এই ভাবে আমাদের নিকট সম্পর্ক গুলো আজ বিলুপ্তির পথে! আসলে মানুষ কেউ কারো ভালো সহ্য করতে পারছে না ..... যখন দেখবে কেউ কোনো কিছু তে সফলতা লাভ করেছে তখনই কাছের সম্পর্ক গুলো দূরে যেতে শুরু করেছে! দায়িত্বের বেড়াজালে এমন ভাবে আটকে যাই সম্পর্ক যেমন হোক ভালোবাসতে থাকি, ভালো মন্দের বিচার ভুলে যাই -এটাই মনে হয় আমাদের ধর্ম!
মানুষ ছুটছে কেবল ছুটছে .... সময়ের সাথে পাল্লা দিয়ে নয়, সময়ের আগে যাবার চেষ্টা করছে
কারণ হেরে যাবার সাহস কারো নেই, । আমি দেখেছি, কারো জয়ে মুখের হাসি ম্লান হতে.....
তাই তো আমার হৃদয়ের গোপন কুঠুরিতে আমার নিকট, আমার আপন সম্পর্ক
গুলোকে কপাট লাগিয়ে রেখেছি,পিছু টানে তাকাই না পিছনে!
সম্পর্কের স্মৃতি গুলো অতি যত্নে রেখেছি হৃদয় গহীনে,
যদি কোন দিন হেমন্তের বিকেলের ঠান্ডা বাতাস বয়, খুলে যায় বন্ধ কপাট, সেদিন বুঝে নেবো সব সম্পর্কের মূল্য!

Social Plugin