আমাদের এ জীবন টা একটা বহমান নদীর মতো। বয়ে চলে আপন মনে -কিন্ত তার চলার পথ কি এতই সহজ!সেকি আপন খুশি তে বয়ে চলতে পারে -না পারে না -কখনো সে খরস্রোতা আবার কখনো শুকনো ধূ ধূ!তার চলার পথে
কতো কিছুই না বহন করতে হয় -আবার কখনো তো আবর্জনা য় দুষিত করে তোলে তার জল -লোকে তাকে অবহেলা র চোখে দেখে,
বোঝেনা কেন সে দূষিত হয়েছে,কার কারনে -তার
প্রয়োজন ফুরিয়ে যায়!
মানুষ ও কখনো কখনো নিজের ইচ্ছে মতো চলতে পারে না! নিজের মনের কথা শুনতে পেয়ে ও সাড়া দিতে পারে না! যন্ত্রণা য় বুক ভেঙে যায়,মন হা হা কার করে ওঠে কিন্তু সে নিরুপায় -সম্পর্কের বন্ধনে আবদ্ধ আমরা -
যে সম্পর্ক একদিন খুশির বন্যা বয়ে আনতো সেই সম্পর্ক, জীবন কে ক্ষত বিক্ষত করে দেয়! অশান্তি র তুফান বয়ে আনে!
কোন্ টা ভুল কোন্ টা ঠিক এ বিচার অর্থ হীন হয়ে যায়! তখন নিজেকে বড়ো অসহায়
ভাবে পাই!
কিছু সম্পর্ক কে অস্বীকার করা বড়ো কঠিন হয়ে পড়ে -নিজের বাধ্যতামূলক অক্ষমতা কে মেনে নিতে হয়।
আমার শোবার ঘরের দেয়ালে, আমার অনেক ছবি
ফ্রেমে বাঁধানো আছে -শুধু
আমার নয়, আমার সাথে নানা সম্পর্কে জড়ানো-আমার
আপন জনদের সাথে।
মাঝে মাঝে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি,আর মনে মনে ভাবি ও জগৎ কেমন অন্যরকম ছিল -সেই খুশি সেই উচ্ছাস কোথায় হারিয়ে গেল! কেমন করে ধীরে ধীরে বদলে গেল, সময়ের নিষ্ঠুর পরিহাস -দানবের মতো গ্রাস করে নিল আমার সব খুশি,
জীবন কে ভরে দিয়েছে,
বিষাক্ত কাঁটা য়,যার যন্ত্রণা
প্রতি নিয়ত সহ্য করে ও নীরবতা পালন করতে হয়!
এ এক কঠিন পরীক্ষা .....
বোধহয় এই ভাবেই চলে জীবনের পাঠ!


Social Plugin