কত না আশ্রয় দাত্রী পার হলো আমার বয়স।
আমি ঘোর। আমি এই কাজরী জ্বরের ঘোর আজ সন্ধে থেকে।
বিষাদ অনেক দীপ আঁকা বাঁকা গাছের জানালায় ও এবার ভুল করে হাওয়া ধ'রে
প'ড়ে যাবে নীচে।
অন্ধকার শুনেছি সকালে।ভোর মানে ময়লা - স্নান ভোর।
মড়া মানুষের গায়ে হাত দিয়ে বলেছি,উঠুন।
আমি ঘোর। আমি তো ও না ই।
আমার প্রেমের চেয়ে বেশি জল নেই ও-নদীতে।
প্রেমের প্রাক্তন শব পাওয়া গেল দূর সরোবরে।
আচমকা হাওয়া উঠল। সারা রাত শান্ত থাকা গাছ
সে -ও কিনা হাওয়া র কথায়
সব ভুলে ভেঙে পড়লো পড়শিনি গাছের ওপরে!
অনেক আশ্রয় দাত্রী পার করে তাকে নিয়ে এলো এই ভোর? আমার সহজ কে আমি বাঁচাবো কি করে বলো এরকম ঝড়ে?


Social Plugin