বাড়ীর পিছনে র নিমগাছটি প্রায় ষোল বছর এই বাড়ির সদস্য। প্রতি দিন তার ডাল পালা পাতা ফুল এমনকি ফলের সঙ্গে ও দেখা হয় আমার। কিন্তু তার শরীরের দিকে কখনো তাকানোর সময় বা প্রয়োজন কোনো টি হয়ে ওঠে নি।আজ প্রভুর স্নান ওই গাছ টি র নিচে হলো!আর তখনই চোখ পড়ল তার ফাটল ধরা গায়ে। মনে হলো বড়ো বেশি বৃদ্ধ সে। সারা শরীর জুড়ে শত সহস্র বলিরেখা।যেন সময় শত শত পথ কেটেছে তার গায়ে।হাত রাখতে গিয়ে ও রাখতে পারলাম না। যদি ব্যাথা পায়। এতো খন্ড বিখণ্ড শরীর। হঠাৎ মনে পড়লো একেই বলা হয়
দারু ব্রহ্মা।
তবে কি ঈশ্বরের দেহে, মনে ও এমন শত সহস্র বলিরেখা? এমন ফাটল ধরা শরীরের অলিগলি ধরে যুগে যুগে কোটি কোটি ভক্ত তাঁর মনের সন্ধান খুঁজে ফিরছে?
পথ হারায় নি তারা? প্রভুর মন অবধি যে পথটি গেছে সেই পথ তার অসংখ্য শাখা প্রশাখা য় নিজেকে মিলিয়ে রেখেছে আলোয় অন্ধকারে.....কি জানি, আজ কাল বড়ো বেশী প্রশ্ন আসে মনে।
প্রভুর এক ভক্তের মুখে শুনেছি লাম বৃন্দাবনে র স্মৃতি
আর রাইকিশোরীর বিরহ ব্যথা মনে করে প্রভু শোকে দুঃখে গলে গিয়েছিলেন।


Social Plugin