একটা বয়েসের পরে,
একটা বয়সে র পর জীবন টা সহজ গতি তে চলতে থাকে।
এটা পেতে হবে ওটা পেতে হবে,এই ইচ্ছে গুলো ক্রমশ দূরে সরে যেতে থাকে।কে আমাকে কি ভাববে কি বলবে,
এসব নিয়ে আর মাথা ব্যাথা থাকে না! একটা বয়সের পর মনে হতে থাকে,"আমার অনেক কিছু ভুল ছিল"
না পাওয়ার বেদনা আর সেই উত্তেজনার সৃষ্টি করে না।কেউ ছেড়ে চলে গেলে ও,তার পিছনে ছুটতে ইচ্ছে করে না। মনে হয় আমার প্রয়োজন নেই, অযথা, নিজেকে জড়িয়ে রাখার মিথ্যে প্রয়াস!
একটা বয়সের পর, অবহেলা গুলো আর কষ্ট দেয় না।
সবায়ের কাছে ভালো হয়ে থাকার জিদ টা কেমন যেন ছেড়ে চলে যায়। একটা বয়সের পর,মন টা একটু শান্তি পেতে চায়।
বারে বারে মন ক্ষত বিক্ষত হয়,
মেনে নিতে হয়, মানিয়ে চলতে হয়, একটা বয়সের পর, মনে হল এ দায় কেবল ই আমার।
শুধু একটু শান্তি র অপেক্ষা য়।
তবু ও পথ চলা তো থেমে যায় না! অবচেতন মনে ঝড় বয়ে যায়।মন যন্ত্রণা য় অস্থির হয়ে ওঠে, চলতে থাকে প্রিয় কারো অপেক্ষায়, চোখ দুটো চেয়ে থাকে নীরবে .....যার স্নিগ্ধ শীতল ছায়ায় নিজেকে খুঁজে পাবো,!য়আমৃত্যু নীরব হয়ে যায়
অতীত বর্তমান এর চাহিদায় !!
কলমে,
আমি আরতি সরকার।


Social Plugin