আবার বৃষ্টি এলে একটা নদী কিনে ফেলব - সাদাত হোসাইন | Bristi by Sadat Hosain


 

আবার বৃষ্টি এলে একটা নদী কিনে ফেলব, কিনে ফেলব ছ‌ই আরবৈঠা বিহীন এক খানা নৌকা ও। জলের ভেতর খ ই এর মতন ফুটতে থাকা বৃষ্টি ফোঁটার দিকে তাকিয়ে আমার হয়তো ডুবে যেতে ইচ্ছে করবে জলের গভীর শরীরে। সেখানে নদী। সেখানে অন্ধ কার। কিন্তু পৃথিবীতে ঝপ করে নেমে আসা গাঢ় বনের মতো অন্ধকার আকাশ হঠাৎ থমকে যাবে নৌকার গলুইয়ে।

সেখানে ও ভিজে যাচ্ছে আকাশ কিংবা সেখানে ভিজে যাচ্ছো তুমি।

তোমার কিংবা আকাশের মতন ভিজে যাচ্ছে শাড়ির আঁচল।নীল। 

আমার তখন সেখানে ও ডুবে যেতে ইচ্ছে হবে।

ডুবে যেতে ইচ্ছে হবে বেপরোয়া ঢেউয়ের মতোন, মাতাল ঝড়ের মতন কিংবা মেঘ বা বৃষ্টির মতন।

আমার তখন ডুবে যেতে ইচ্ছে হবে খুব।

আমি হয়তো তখন সত্যি সত্যিই ডুবে যাবো।

নদী তে কিংবা নারী তে।

নারী তে কিংবা নদী তে!!!