"জীবন দর্শন" - কলমে -আরতি সরকার | Jibon Darsan by Arati Sarkar

 "জীবন দর্শন"

      কলমে -আরতি সরকার 

       জীবন মানে কি?

জীবন মানে যাত্রা পথ .....যার পিছনে কেবল ছুটে চলা!এক অপেক্ষা! চরম পরিনতির! নেই কি কোনো বিশ্রাম?

শুধু ক্লান্তি আর আর না পাওয়ার যন্ত্রণা!

নাকি কেবলই অপেক্ষা!

মাঝে মাঝে যখন ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি, কিছু বিশ্রাম নিতে হয় না কি?

যখন আমরা জীবনের কাছে কিছু চাই,তা পাই না কেন?

যা পাই, মনে হয় ভুল কিছু পেলাম! কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় "যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা ভুল করে পাই"

মাঝে মাঝে মনে হয়, আমি যা চেয়েছি তা কি ভুল ....

অনুভূতি গুলো হারিয়ে যায়!

      জীবন বড়ো অনিশ্চিত!

জীবনের কাছে হয়তো ভুল কিছু চেয়ে থাকি ....তা পাওয়ার পর কখনো কখনো মনে হয়,"না পেলে হয়তো চলে ই যেতো।

মাঝে মাঝে মনে হয়,সব কিছু পেয়ে গেলে জীবনের প্রতি আসক্তি কমে যেতে থাকে।

জীবন কি তবে অপেক্ষা আর ভুলের সমাহার!

ভাবতে ভাবতে কেমন সব গোলমাল হয়ে যায়!

অপেক্ষা র মধ্যে একটা অনুভুতি কাজ করে,আর সেই অপেক্ষার শেষ হলে জীবনের প্রতি আসক্তি কমে যায়! অপেক্ষা ই একটা সুন্দর অনুভূতি,যা আমাদের বাঁচতে সাহায্য করে ....তার মধ্যে সুখ আছে, দুঃখ আছে,আর মৃদু ভালো লাগা ও আছে!

ভাবতে ভাবতে চোখ দুটো 

দূরে কোথাও থমকে যায়,আর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে!

   জীবন একটা পথ যাত্রা! চাওয়ার শেষ নেই,আর যখন 

, চাওয়ার শেষ , বুঝতে হবে, মুক্তি পেয়ে গেছো.....

এটাই আমাদের জীবনের 

চরম পাওয়া!

পরম প্রাপ্তি!!